মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কম্বাইন্ড ডিগ্রির দাবি বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীদের
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৯:২২ পিএম

কম্বাইন্ড ডিগ্রির (ভেট সাইন্স এন্ড এএইচ) দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। সকাল থেকেই সকল প্রকার ক্লাস বর্জন করে ওই অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (২৮ জুলাই ) দুপুরে পশুপালন অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পশুপালন অনুষদের সামনে থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে প্রশাসনিক ভবন হয়ে পুনরায় পশুপালন অনুষদে গিয়ে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা “জ্বালো জ্বালো, আগুন জ্বালো, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, এক দফা এক দাবি, কম্বাইন্ড কম্বাইন্ড” স্লোগান দেন।

পশুপালন অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফি আবদুল্লাহ বলেন, আমাদের চাকরির পরিসর দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে। দেশের অনেক প্রাইভেট চাকরিতে আবেদন করতে পারছেন মূলত ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা অথবা কম্বাইন্ড ডিগ্রিধারীরা। এর ফলে পশুপালন অনুষদ থেকে প্রাপ্ত ডিগ্রির মূল্য ক্রমেই কমছে। দেশের অনেক কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি চালু হওয়ায় এই বৈষম্য আরও বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী বলেন, বিসিএস পরীক্ষাতেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। কম্বাইন্ড ডিগ্রিধারীরা আমাদের তুলনায় অনেক বেশি পদের জন্য আবেদন করতে পারছেন। এমনকি অনেক পরীক্ষার ভাইভা বোর্ডে আমাদের তুচ্ছতাচ্ছিল্য করা হয়। শুধু তাই নয়, চাকরিতে প্রবেশের পরেও হাতুড়ে ডাক্তারদের কারণে আমাদের পেশাগত মূল্যায়ন কমছে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এই বিষয়ে পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন জানান, পশুপালন ডিগ্রিটা যেহেতু ৬৫ বছর হয়ে গেছে আমাদের, এই ৬৫ বছরের একটা ফ্যাকাল্টি কম্বাইন্ড হয়ে যাবে এটা আমরা শিক্ষকরা মনে করি না যে এটা খুব যৌক্তিক কোন আন্দোলন। সে বিষয়টা নিয়ে আমরা সকালে বসে ছিলাম মিটিংয়ে। মিটিংয়ে কম্বাইন্ডের ব্যাপারে শিক্ষকরা কোন পজিটিভ অ্যাটিচিউট দেখাচ্ছেন না।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বাকৃবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close