বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চলতি মাসেও চালু হচ্ছে না জবি’র ফুডকোর্ট
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:২৮ পিএম আপডেট: ২৮.০৭.২০২৫ ৮:৪৪ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২য় ফুডকোর্ট চালু হওয়ার কথা ছিল অনেক আগেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলো, চলতি জুলাই মাসের মধ্যেই এটি চালু হবে। তবে সেই আশা এবারও পূর্ণ হচ্ছে না। এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কোনো নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়নি।

জবির প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি মাত্র ক্যাফেটেরিয়া। যেখানে মাত্র ৬০টি আসন রয়েছে। একটি মাত্র ক্যাফেটেরিয়া থাকলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোন ভর্তুকি দেওয়া হয় না। একটি মাত্র ক্যাফেটিরা থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকাংশ দিনে দুপুর ২টার পরে কখনো কখনো খাবার পায় না আবার কখনো শিক্ষার্থীদের বাইরে দাঁড়িয়ে খাবার খেতে হয় এছাড়াও অনেককে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খেতে হয় । যার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বিতীয় ফুডকোর্ট নির্মাণ করার প্রস্তাবনা করে। পূর্বের বরাদ্দকৃত বাজেট হিসেবে গত সাত মাস পূর্বে ফুডকোর্ট নির্মাণ কাজ শুরু করলেও এখনও ফুডকোর্ট  চালু হয় নি। এই নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে অনেক হতাশার সৃষ্টি হয়েছে। 

এই  বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম  বলেন, “চলতি জুলাই মাসের মধ্যেই ফুডকোর্ট চালু হচ্ছে না তবে অতিদ্রুত চালু করা হবে। আামাদের কিছু খুঁটিনাটি বিষয় ছিল, সেটা আজকে আমরা সমাপ্ত করেছি। আগামীকালকের মধ্যে তোমরা অফিশিয়ালি চিঠি পেয়ে যাবে। আমরা যেই বিক্রেতার কাছে ফুডকোর্টের দায়িত্ব দিতে যাচ্ছি তার সাথে আমরা ইতোমধ্যে কিছু বিষয় আলোচনা করেছি।”

গতকয়েকদিন পূর্বে ফুডকোর্ট সম্পর্কে চীফ ইন্জিনিয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের ফুডকোর্ট নির্মাণের সমস্ত কার্যক্রম শেষ করা হয়েছে। এখন এই কাজের দায়িত্ব আর ইন্জিনিয়ারিং দপ্তরের অধীনে নাই তবে আমার জানা মতে ইতোমধ্যে একজন বিক্রেতা ফুডকোর্টের দায়িত্ব পেয়েছে। তিনি আরও বলেন যেহেতু ফুডকোর্টের সমস্ত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে তাহলে চলতি জুলাই মাসের মধ্যেই ফুডকোর্টটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।”

ফুডকোর্ট চালুর বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “১৩ লক্ষ টাকায় ফুডকোর্ট নির্মাণ করা হলো কিন্তু চালু হচ্ছে না কেন! এ বিষয়ে প্রশাসনের জটিলতা কোথায়? আমরা দেখেছি লিফট স্থাপনের পূ্র্বে ফুডকোর্ট নির্মাণ সম্পন্ন হলেও এখন চালু হচ্ছে না। দেখা যাচ্ছে ১৮ হাজার শিক্ষার্থীদের জন্য ১টি মাত্র ক্যাফেটেরিয়া থাকায় শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি আপনারা দ্রুত ফুডকোর্টটি চালু করেন।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  চলতি   জুলাই   মাস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close