শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জবিতে ‘জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:৩০ পিএম আপডেট: ২৮.০৭.২০২৫ ৮:৩৫ PM
‘জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

‘জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

‘জুলাই বিপ্লব ২০২৪’ উদযাপনের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগ আয়োজন করেছে ‘জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ’ শীর্ষক একটি সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. সিত্তুল মুনা হাসান, যিনি তাঁর বক্তব্যে জুলাই বিপ্লবকে মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসাইন। তিনি তাঁর বক্তব্যে জুলাই বিপ্লবের ঐতিহাসিক পটভূমি, বর্তমান বৈষম্যের প্রকৃতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহের বিশ্লেষণ তুলে ধরেন।

অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. তৌহিদুল হাসান।

সেমিনার ও প্রতিযোগিতায় উল্লেখযোগ্য ছিল ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও আহত শিক্ষার্থীদের স্মৃতিচারণ, যা উপস্থিত সবাইকে আন্দোলনের বাস্তবতা ও প্রেক্ষাপট সম্পর্কে ভাবনার সুযোগ করে দেয়।

আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। শেষে প্রবন্ধ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সচেতনতা বৃদ্ধি এবং সমসাময়িক রাজনীতির প্রতি গভীর ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জবি   জুলাই বিপ্লব ২০২৪   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close