শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাংশা পৌরবাসীর দুর্ভোগ চরমে, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:০০ পিএম

রাজবাড়ীর পাংশা পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে, নয়টি ওয়ার্ড নিয়ে। প্রায় অর্ধ লক্ষ মানুষ অধ্যুষিত এই পৌরসভা ২০১১ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হলেও, নাগরিক সুবিধা এখনও পিছিয়ে রয়ে গেছে। নিয়মিত কর আদায় হলেও রাস্তা, পানি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হয়নি তেমন কিছুই, ফলে পৌরবাসীর দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।

সাম্প্রতিক সরেজমিনে দেখা গেছে, পৌরসভার অধিকাংশ সড়কে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থা। নেই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও বসতবাড়ি ও দোকানঘরেও ঢুকে পড়ে পানি।

৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সানজিদা খাতুন বলেন, “ড্রেন নেই, পানির লাইনও নেই। উঠানে পানি জমে থাকে। ঘরে ঢুকতে হাঁটু পানি পেরিয়ে যেতে হয়। আমার ছোট ছেলে প্রতিদিনই বলে, ‘আম্মু, পানি কবে কমবে? আমি বাইরে খেলতে যাবো।’”

শহরের অধিকাংশ ড্রেন অচল বা ভেঙে পড়েছে, কোথাও ড্রেনের ঢাকনাও নেই। আকাশ অধিকারী, একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এত বছরেও উন্নয়ন কাজ শুরু হয়নি। ভোগান্তির যেন শেষ নেই।”

ভ্যানচালক কাদের বলেন, “রাস্তাগুলো ভাঙাচোরা। বৃষ্টি হলেই পানি জমে। প্রতিদিনই ভ্যানের চাকা পড়ে গিয়ে ভ্যান নষ্ট হয়।”

স্থানীয়দের অভিযোগ, ৫০ ভাগ সড়কের সংস্কার হয়নি দীর্ঘদিনেও। এমনকি পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হলেও এতদিন নেই নির্বাহী প্রকৌশলী। ফলে অব্যবস্থাপনা ও উদাসীনতা আরও প্রকট হয়েছে।

পৌরবাসীর দুরবস্থার বিষয়টি স্বীকার করে পাংশা পৌরসভার নবনিযুক্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন, “জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক সংস্কারে ইতোমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। পৌরসভায় এখন একজন নির্বাহী প্রকৌশলীও যোগ দিয়েছেন।”

তিনি আরও জানান, “পৌর এলাকার নির্দিষ্ট ময়লা ফেলার স্থানে বাউন্ডারি নির্মাণের প্রকল্পও হাতে নেওয়া হয়েছে, যাতে করে রাস্তার পাশে দুর্গন্ধযুক্ত আবর্জনা আর জমতে না পারে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী পাংশা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close