শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় প্রকাশ্যে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপালো দুর্বৃত্তরা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:০১ পিএম আপডেট: ২৮.০৭.২০২৫ ৮:১২ PM
 প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশী

প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশী

পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

গতকাল রবিবার (২৭ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। 

আহত জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যাপক। তিনি একাই বাড়িতে বসবাস করতেন, তার অন্য ভাইয়েরা দেশের বাইরে অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, দুপুরে বাজার থেকে ফিরে তিনি বাড়িতে প্রবেশ করতেই আগে থেকে ওত পেতে থাকা দুই দুর্বৃত্ত তার মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তারা আলমারি ও আসবাবপত্র ভাঙচুর করে চলে যায়। 

জওহরলাল বসাক তুলশী বলেন, “আমি বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে ওরা মুখ চেপে ধরে ছুরিকাঘাত করে। ঘরের সবকিছু তছনছ করেছে। চাঁদাও চায়নি। মুখোশও পরে ছিল না। আমি পুলিশের দ্বারা হয়রানি হতে চাই না।”

প্রতিবেশীদের ধারণা, তিনি হামলাকারীদের চিনে ফেলেছেন বলেই ভয়ে কিছু বলছেন না। তারা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “দুই দুর্বৃত্ত তার বাসায় ঢুকে হামলা চালায় এবং আলমারি ভেঙে একটি মোবাইল ফোন নিয়ে গেছে। এখনও তিনি কোনো লিখিত অভিযোগ দেননি, তদন্ত চলছে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাবনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close