বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতীকী পাঠদান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:২২ পিএম আপডেট: ২৮.০৭.২০২৫ ৭:৩০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে এবার মহাসড়কেই শিক্ষার্থীদের পাঠদান করালেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শ্রেণিকক্ষের মতই মনোযোগী হয়ে পাঠ গ্রহণ করলেন শিক্ষার্থীরাও।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রতীকী পাঠদান কর্মসূচি পালন করা হয়। ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে প্রতীকী এই পাঠদান কর্মসূচি।

নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে চলমান ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ব্যতিক্রমী এই কর্মসূচি পালন করা হয়। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়ক ব্যবহারকারী বিভিন্ন যানবাহন ও যাত্রীরা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত সিরাজগঞ্জের শাহজাদপুরে তারই রেখে যাওয়া ২২৫ একর জায়গা বরাদ্দ করে প্রায় নয় বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা নামে পাচটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ১২শতাধিক।

৩৪ জন শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারি রয়েছেন এই প্রতিষ্ঠানে। শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজসহ ভাড়া করা দুটি বাড়িতে চলছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সকল সুবিধা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব ক্যাম্পাস নির্মাণে প্রকল্প জমা দিলেও তা অনুমোদন হয়নি। ১০০ একর জমিতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস নির্মাণে সর্বশেষ জমা দেওয়া হয়েছে ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প। যা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর রয়েছে একনেকে অনুমোদনের অপেক্ষায়। 

আন্দোলনকারিরা বলছেন, পূর্ণাঙ্গ ডিপিপি অনুমোদন ও ক্যাম্পাসের কাজ শুরু না হওয়া অবধি চলবে ধারাবাহিক এই কর্মসূচি। কর্মসূচি চলাকালে একযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের ১২টি ক্লাস অনুষ্ঠিত হয়। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী আবারও মহাসড়কে ক্লাস নেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। 

আন্দোলনকারীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে নিজস্ব ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়ে পাঠানোর পর সম্প্রতি পরিদর্শনে আসেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ দূষণের বিষয়ে তার নেতিবাচক প্রতিবেদনের ফলেই প্রকল্পটি অনুমোদন হচ্ছে না দাবি করে তার পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

প্রতীকী পাঠদান শেষে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ, সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান, জাকারিয়া ও অর্থনীতি বিভাগের সুজানা প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়   সিরাজগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close