সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
ভেড়ামারায় পাটের গুদামে ভয়াবহ আগুন, ১০ কোটি টাকার ক্ষতি
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:০৯ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিচর ইউনিয়নের ১২মাইল এলাকায় সোমবার রাতে আল-আমিন জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় দশ কোটি টাকার পাটের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জুটমিল কর্তৃপক্ষ জানায়।

জুট মিলের সহকারী পরিচালক সাদিকুর রহমান জানান, সোমবার রাতের দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে পরে সংবাদ পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস, ভেড়ামারা থানা পুলিশ, স্থানীয় লোকজনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি টাকার পাট পুড়ে গেছে। 

ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক সেখানে যাই এবং ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য পুলিশকে নির্দেশ দিই।

ভেড়ামারা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণে আসেনি নিয়ন্ত্রণের কাজ চলছে এবং আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তদন্ত চলছে। 

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আল-আমিন জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।




স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা   পাট   গুদাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close