বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিম্নমানের কাজের অভিযোগ, ঠিকাদারের পক্ষেই সাফাই এলজিইডি কর্মকর্তার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:০৪ পিএম

টাঙ্গাইলের সখীপুর উপজেলার করটিয়াপাড়া এলাকায় ২৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজের নির্মাণ কাজ পাঁচ বছরেও শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মাইন উদ্দিন লিমিটেড। এক বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনও কাজ শেষ হয়নি।

স্থানীয়রা বলছেন, ব্রিজ না থাকায় উপজেলা শহরে পৌঁছাতে প্রতিদিনই ঘুরতে হচ্ছে ৫-৬ কিলোমিটার বেশি পথ, বাড়তি ভাড়া ও সময় ব্যয় করতে হচ্ছে। এতে প্রায় ৩০টি গ্রামের অন্তত অর্ধ লাখ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও রোগীরা দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদার কাজ ফেলে রাখছেন, আর বারবার সময় বাড়ানো হচ্ছে। ঠিকাদারের করার কথা থাকলেও বিকল্প ব্রিজটিও তারা তৈরি করেনি, ফলে চলাচল এখন ঝুঁকিপূর্ণ সাঁকোর ওপর নির্ভরশীল।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “বছরের পর বছর ধরে কাজ চলছে, কিছুদিন কাজ হয়, আবার মাসখানেক বন্ধ থাকে। এই অবস্থায় আমাদের যাতায়াতই দায় হয়ে দাঁড়িয়েছে।”

বহুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, “এই সড়কে প্রতিদিন প্রায় ২০-২৫ হাজার মানুষ চলাচল করে। উন্নয়ন সভায় বিষয়টি একাধিকবার বললেও কোনো সমাধান হয়নি।”

উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, “যে উপকরণ ব্যবহার করা হয়, তা পরীক্ষার পর অনুমোদিত হয়। এখনো আমার কাছে নিম্নমানের কাজের অভিযোগ আসেনি। ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। বর্তমানে কাজের অগ্রগতি ৮০ শতাংশ।”

তবে ঠিক কতদিনে কাজ শেষ হবে তা জানাতে পারেননি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।মাইন উদ্দিন লিমিটেডের ম্যানেজার রবিউল ইসলাম বলেন, “হিসাব করে বলতে হবে—আর কতদিন লাগবে বাকি কাজ শেষ করতে।”

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটিয়ে দ্রুত ব্রিজ নির্মাণ শেষ করতে যথাযথ পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ভোগান্তি   টাঙ্গাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close