প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৬:৪৩ পিএম আপডেট: ২৮.০৭.২০২৫ ৬:৪৭ PM

মোটরসাইকেল আরোহী নিহত
বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে তারা মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন। রহমতপুর ইউনিয়নের কামীনি পাম্প এলাকায় পৌঁছালে কুয়াকাটা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আরোহী হাবিবুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা।
খবর পেয়ে বরিশাল বিমানবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
পরে মরদেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়ক দূর্ঘটনায় একজনের মুত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসটি আটকের জন্য অভিযান চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”