বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‌‘বাগছাসে জেন্টেলম্যান পলিটিক্স নাই' পোস্ট দিয়ে ঢাবি নেতার পদত্যাগ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১২:২৪ AM

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে (বাগছাস) জেন্টেলম্যান পলিটিক্স নাই’ লিখে পোস্ট করে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সদস্য জাসিম জিহান।

রবিবার (২৬ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি। জাসিম জিহান ঢাবির দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি বাগছাসের সদস্য ছিলেন। 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমি মো. জাসীম-উস-জিহান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন সদস্য। আমি এই সংগঠন থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম এবং এই মুহূর্ত থেকে সংগঠনের সব কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করলাম।

এ বিষয়ে জিহান বলেন, “বাগছাসে আসছিলাম আমার একটা স্বপ্ন ছিল। মানে আরবান, জেন্টলম্যান পলিটিক্স যারা করতে চায়, তাদের একটা সুযোগ থাকবে হয়তো। কিন্তু পরে দেখি, পরিবেশ তো সেই আগের মতোই নোংরা হয়ে গেছে। ওই পলিটিক্স আমাদের দ্বারা হয় না আসলে। ওই পলিটিক্সে আমি থাকতে পারব না।

তিনি বলেন, তারা জুলাই থেকে উঠে আসা দল। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্খা ছিল তারা তা ধারণ করতে পারছে না। বরং অন্যান্য দল এদিক দিয়ে তাদের চেয়ে বহুগুণে এগিয়ে আছে। 

 এ বিষয়ে জানতে চেয়ে বাগছাসের ঢাবি শাখার আহবায়ক আব্দুল কাদেরকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঢাবি   নেতা   পদত্যাগ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close