বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:২৯ AM

উয়েফা উইমেন্স ইউরো ২০২৫-এর নাটকীয় ফাইনালে পেনাল্টি শুট আউটে স্পেনকে ৩-১ গোলে হারিয়ে আবারও চ্যাম্পিয়নের মুকুট পরেছে ইংল্যান্ড।

রবিবার সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় শেষে ম্যাচ ছিল ১-১ সমতায়। অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স করে স্পেনকে হারায় ইংল্যান্ড।

প্রথমার্ধের ২৫তম মিনিটে ক্যালডেন্টির গোলে এগিয়ে যায় স্পেন। তবে দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডকে সমতায় ফেরান আলেসিয়া রুসো। এরপর দুই দলই একাধিক সুযোগ পেলেও আর কোনো গোল হয়নি।

টাইব্রেকারের শুরুটা ভালো ছিল না ইংল্যান্ডের। বেথ মিড প্রথম শটে ‘ডাবল টাচ’ করায় তার শট বাতিল হয়ে যায়। পুনরায় নেওয়া শট ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক। তবে পরের চার শটের তিনটিই সফলভাবে জালে জড়ায় ইংলিশ ফুটবলাররা।

স্পেনের পক্ষে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন তিন খেলোয়াড়, যাদের মধ্যে একজন ছিলেন বার্সেলোনা তারকা আইতানা বনমাতি। ইংল্যান্ডের গোলরক্ষক দারুণ দক্ষতায় দুটি শট ঠেকিয়ে দেন।

এটাই ছিল ইউরো নারী ফুটবলের ইতিহাসে দ্বিতীয়বার টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ফাইনাল। এর আগে ১৯৮৪ সালে প্রথমবার এমন ঘটেছিল।

বিশ্বকাপের ফাইনালে দুই বছর আগে স্পেনের কাছে হেরে যাওয়া ইংল্যান্ড এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শোধ তুলল দারুণভাবে। এটি ইংল্যান্ড নারী দলের দ্বিতীয় ইউরো শিরোপা। এর আগে নরওয়ের মেয়েরাও দু’বার চ্যাম্পিয়ন হয়েছিল। ইউরোতে সর্বোচ্চ ৮বারের চ্যাম্পিয়ন জার্মানি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:   স্পেন   ইউরো চ্যাম্পিয়ন   ইংল্যান্ড   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close