প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৮:৩২ পিএম

নওগাঁর মান্দায় চেক জালিয়াতি ও প্রতারণার তিনটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলম খাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৭ জুলাই) ভোররাতে উপজেলার কালিকাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আলম খাঁ (৪৮) উপজেলার কালিকাপুর বাজার এলাকার বাসিন্দা বরকতুল্লা খাঁর ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, আলম খাঁ চেক জালিয়াতি ও প্রতারণার তিনটি মামলায় আদালত কর্তৃক দণ্ডিত। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ