প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৮:২০ পিএম

মানববন্ধন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ কর্তন ও রাস্তার দক্ষিণ পাশ দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইন স্থানান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭ জুলাই) বিকেলে পাঁচবিবি-কামদিয়া সড়কের শালাইপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শালাইপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, সহকারী শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, ডেকোরেটর ব্যবসায়ী আবুল কালাম আজাদ, কাপড় ব্যবসায়ী হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান এবং মুদি ব্যবসায়ী জবা।
বক্তারা বলেন, “শালাইপুর বাজারে ইউক্যালিপটাস ও ইন্ট্রি গাছগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।”
বাজারের দক্ষিণ পাশ দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইন থাকায় সেটিও অন্যত্র সড়ানোর দাবী জানান তারা।