বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই ব্র্যাডম্যান-গাভাস্কারের রেকর্ড ছুঁলেন গিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৭:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুবমান গিল টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজটা খেলছেন ইংল্যান্ডে। আর অধিনায়কত্বের অভিষেকেই বড় এক বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেললেন এই ভারতীয় ব্যাটসম্যান। ওল্ড ট্রাফোর্ডে আজ ভারতের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেই রেকর্ডটা ছুঁয়েছেন গিল। এবারের সিরিজে চার ম্যাচে এটি গিলের চতুর্থ সেঞ্চুরি। টেস্টে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এটিই।

অধিনায়কদের এই রেকর্ডে গিল পাশে বসেছেন দুই কিংবদন্তির। তাদের একজন সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারত সফরে পাঁচ ম্যাচের ছয় ইনিংসে চারটি সেঞ্চুরি করেছিলেন স্যার ডন।


পরের নামটা সুনীল গাভাস্কার। টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করার কীর্তি গড়া ব্যাটসম্যান ১৯৭৮-৭৯ মৌসুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় ম্যাচে নয়বার ব্যাট করে চারটি সেঞ্চুরি করেছিলেন।

গাভাস্কারের ৪৭ বছর পর সেই কীর্তি ছোঁয়া গিলের সামনে ব্র্যাডম্যান-গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে আরেকটি সেঞ্চুরি পেলেই যে হয়ে যায়। সিরিজের প্রথম চার টেস্টের আটবার ব্যাট করা গিল তাহলে ছুঁয়ে ফেলবেন আরেকটি বিশ্ব রেকর্ডও।

টেস্টে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটায় ১৯৫৫ সাল থেকেই নিঃসঙ্গ ক্লাইড ওয়ালকট। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি থ্রি ডব্লুর একজন ওয়ালকট ১৯৫৫ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে ১০ বার ব্যাট করে পেয়ে যান ৫টি সেঞ্চুরি।

ক্রিস ওকসের করা বলটাকে পয়েন্টের দিকে ঠেলে গিল যখন সেঞ্চুরির রেকর্ড গড়লেন, সে সময়ে এই সিরিজে তার রান ৭১৯। এরপর আরও ৩ রান যোগ করে আর্চারের বলে উইকেটকিপার জেমি স্মিথকে ক্যাচ দিয়েছেন গিল। এক সিরিজে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের রেকর্ড থেকে তখন ৮৮ রানে পিছিয়ে ছিলেন গিল। ১৯৩৬-৩৭ মৌসুমে ঘরের মাঠে অ্যাশেজে অস্ট্রেলিয়ার অধিনায়ক করেছিলেন ৮১০ রান।

ভারতের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড সুনীল গাভাস্কারের। ১৯৭০-৭১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে চার ম্যাচে আটবার ব্যাট করে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। গাভাস্কারের সেটি ছিল আবার অভিষেক সিরিজ।

এক সিরিজে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ডটাও স্যার ডনের। ১৯৩০ সালে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সাত ইনিংসে ৯৭৪ রান করেছিলেন স্যার ডন।

উল্লেখ্য, গিলকে হাতছানি দিচ্ছে আরো বড় দুটি রেকর্ডও। টেস্টে এক সিরিজে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান ও এক সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  অধিনায়ক   ব্র্যাডম্যান   গাভাস্কার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close