বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনাক্ষীকে নিয়ে স্বামীর আফসোস
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৪:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও প্রেমিক জহির ইকবাল ২০২৪ সালের ২৩ জুন জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। এখনো মধুচন্দ্রিমার আবেশ কাটেনি, সুখের সংসার দারুণ জমে উঠেছে, তবুও অভিনেত্রীর স্বামী জহিরের মনে কোথাও যেন রয়ে গেছে এক অতৃপ্তি, এক গভীর হাহাকার।

প্রায় আট মাসের দাম্পত্যে ভালোবাসার কমতি নেই; কিন্তু জহির আজও ভুলতে পারেন না তাদের প্রথম ডেটের ঘটনার কথা।


উল্লেখ্য, সাত বছরের প্রেমের সম্পর্কের পর গত বছরের ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। ধর্ম ও পারিবারিক মতবিরোধের বাধা পেরিয়ে অবশেষে এক হয়েছেন এই যুগল। এক বছর পার করেও তাদের সম্পর্ক যে আগের মতোই গভীর, তা স্পষ্ট হয়ে উঠেছে তাদের বিভিন্ন সামাজিক বার্তায় এবং সাক্ষাৎকারে। 

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জহির বলেন, “ব্য়াপারটা খুব অদ্ভুত ঘটেছিল আমার সঙ্গে। সোনাক্ষী আমাকে মুম্বাইয়ের পালি ভবনে দেখা করতে ডেকেছিল। ভেবেছিলাম, আমার প্রথম ডেট হবে সেটা। কিন্তু ওখানে গিয়ে দেখি, সোনাক্ষী সঙ্গে করে দুজন বন্ধু নিয়ে এসেছে।”

তিনি আরো বলেন, ‘‘প্রথম ডেট নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তখন সব স্বপ্ন জলে চলে গিয়েছিল। সোনাক্ষীকে পরে এসব নিয়ে প্রশ্ন করায় বলেছিল, আমাকে নাকি যাচাই করতে বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছিল। প্রথম ডেটটাই আমার বেকার হয়ে গিয়েছিল। এটাই আফসোস।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সোনাক্ষী   স্বামী   বলিউড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close