বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলে নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৬:৫০ পিএম
গ্রেপ্তার ৩

গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে এক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে পাশের বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে টাঙ্গাইল শহরের ঘারিন্দা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

আজ শনিবার (২৬ জুলাই) সকালে অভিযুক্তদের আটক করে রেলওয়ে পুলিশ এবং পরে তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঘারিন্দা এলাকার সজিব, দুলাল এবং সিএনজি অটোরিকশা চালক নুপুর।

পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তিনি ঢাকায় বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন। শুক্রবার রাতে তিনি ভুলক্রমে ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনের পরিবর্তে উত্তরবঙ্গগামী ‘চিত্রা এক্সপ্রেস’ এ উঠে পড়েন। পরে টাঙ্গাইল রেলস্টেশনে এসে বিষয়টি বুঝতে পেরে রাত সাড়ে ১০টার দিকে তিনি স্টেশনে নেমে যান এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের সহায়তা চান। 

পুলিশ তাকে যমুনা সেতু পূর্ব ইব্রাহিমবাদ স্টেশন থেকে ঢাকাগামী ট্রেনে ওঠার পরামর্শ দিয়ে আবার ট্রেনে তুলে দেয়।

এ সময় অভিযুক্ত তিন যুবক কৌশলে তাকে ট্রেন থেকে নামিয়ে রেলস্টেশন সংলগ্ন কাঠ বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর তাকে নুপুরের বাড়িতে নিয়ে গিয়েও পুনরায় ধর্ষণ করা হয়।

শনিবার সকালে ওই নারী টাঙ্গাইল রেলস্টেশনে গিয়ে পুলিশের কাছে বিস্তারিত ঘটনার বর্ণনা দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।

টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইসমাইল হোসেন বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে।”

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম






আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   সংঘবদ্ধ ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close