বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপির ছায়া থেকে বের হয়ে এখন বিএনপিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে
সাদিক আল আরমান
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৩:৪৭ পিএম

বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে চরমোনাই পীরের দল, ইসলামি আন্দোলন বাংলাদেশ। বিএনপির ছায়া থেকে বের হয়ে তারা এখন সরাসরি বিএনপিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। প্রশ্ন উঠছে: কেন এই কৌশল বদল?

চরমোনাই কখনো কোনো এম্পি পায়নি। এই সংগঠনটির রাজনীতি হচ্ছে ধর্মপ্রাণ কওমী বাংলাদেশী মুসলমানদের নিয়ে- যারা পছন্দ করে ভক্তি, আধ্যাত্মিকতা ও পরকালের মুক্তি। এরই একটি অংশের মানুষ চরমোনাইয়ের মুরীদ। তাদের একটি অংশ বরাবরি নৌকায় ভোট দেয়েছে যারা এখন পর্যন্ত চরমোনাই করছে। কারণ নৌকা ছিলো তাদের পলিটিকাল চয়েস।

কিন্তু নতুন রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের কিছুই নেই বলতে গেলে। তাই চরমোনাই তার নতুন লক্ষ্য হিসেবে আরও একটি অংশকে নির্বাচিত করেছে। আর তারা হলো ধর্মপ্রাণ নিরীহ আওয়ামী লীগ কর্মীরা। এরাই হচ্ছে চরমোনাইয়ের নতুন লক্ষ্য।

বিশেষ করে গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, ও মাদারীপুর- এই চার জেলাকে চরমোনাই এবার নির্বাচনী কেন্দ্র হিসেবে বিবেচনা করছে। অনুমান করা হচ্ছে, এখানে হাতপাখা প্রতীকের জোয়ার দেখা যেতে পারে।

আর মুজিববাদী হাসিনা বিরোধী আওয়ামী লীগদের নির্বাচন করছে বিএনপি, সে জন্য ফজু সাহেব ও রুমিন ফারহানা মুজিব বন্দনা করছে এবং তারা সফল। করণ বিএনপি এই ভোট টা নিশ্চিত করছে।

জামায়াত তাদের প্রচারণা চালাচ্ছে মূলধারার হাসিনা আওয়ামী লীগারদের দিকে। যদিও এদের পুরোপুরি টানা কঠিন, তবে কিছু ভোট পাবে এটা নিশ্চিত।

অন্যদিকে এনসিপি মূলত বিএনপির সমর্থকদের দিকেই নজর দিচ্ছে। সেখান থেকেও তারা কিছু ভোট পেতে পারে, কিন্তু আওয়ামী লীগ ঘরানা থেকে সমর্থন পাওয়া তাদের জন্য খুবই কঠিন।

বর্তমান নিরীহ ধর্মপ্রাণ আওয়ামী লীগ, মুজিববাদী হাসিনা আওয়ামী লীগ, হাসিনার আসল আওয়ামী লীগ এসবের কেউই তাদের ভোট দিবে না।

লেখক: সদস্য, নির্বাচন সংস্কার কমিশন

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   চরমোনাই   এনসিপি   জামায়াত   আ. লীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close