বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কেন তারা আমার পেছনে লেগেছে, আমি জানি না: শাবনূর
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৩:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক সময়ের ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূরের নামে ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট থাকলেও তার নামে কোনো ভেরিফায়েড অ্যাকাউন্ট নেই। সম্প্রতি তার নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজ খোলা হয়েছে, যার মালিক নন শাবনূর। তবে ওই পেজে আসল শাবনূরের সব তথ্য ব্যবহার করা হয়েছে। পেজটি যারা নিয়ন্ত্রণ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে নিজের আইডি থেকে লাইভে আসেন শাবনূর। সেখানে তিনি বলেন, “আমার একটাই ফেসবুক আইডি। বাকীগুলো ভুয়া। আমি সবাইকে মন থেকে ভালোবাসি। আমার মনে কোনো কুটিলতা বা জটিলতা নেই। এটা আমার অভ্যাস। সেই জায়গা থেকে আমি আমার পেজ ভেরিফাইড করিনি। কিন্তু আমি জানি না কে বা কারা আমার পেছনে গেলেছে। কেনোই বা তারা শত্রুতা করছে সেটাও আমি জানি না।”

এর আগে পেজ ভেরিফায়েড প্রসঙ্গে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, “যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এটা প্রতারণার সামিল। এই চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে। হয়তো এরই মধ্যে করেছেও! যা আমরা কেউ জানি না। এমনকি যারা এই কাজটি করেছে, তাদের কাছে হয়তো বা আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে। নইলে তো ভেরিফায়েড করতে পারতো না?”

শাবনূর বলেন, “আমার কাছের মানুষরা পেজের বিষয়ে জানানোর পর থেকে আমি চিন্তিত। আমি ফেসবুক ব্যবহার করতাম না। তখন আমার নামে অনেক ফেসবুক আইডি বানিয়েছিল, তা নিয়ে কিছু বলিনি। পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছেন কে আসল কে নকল। এরপর অনেকে আমাকে বলেছিল, আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করে রাখি। তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনূর, কে নকল। কারণ ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ।”

উল্লেখ্য, বছর দুই আগে শাবনূরের নামে ফেক আইডি খুলে তার মৃত্যুর খবর ছড়িয়ে দেয়। এর আগে অভিনেত্রীর নামে একটি ফেক আইডি থেকে বিভিন্নভাবে প্রতারণা করা হয়েছিল। সে সময় নেটিজন এবং অনুরাগীদের সচেতন হওয়ার জন্য বলেছিলেন তিনি। ওই ঘটনার পর আবারও ফেসবুক নিয়ে বিপাকে অভিনেত্রী।

শাবনূর জানান, তিনি এরই মধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) শেষে এটি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন।
 
অভিনেত্রী বলেন, “এতে প্রতারক চক্ররা খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেইনি। এখন মনে হচ্ছে ভেরিফায়েড করে নিলেই ভালো হতো। আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকে কেউ এই পেজ চালায়। এর পেছনে একাধিক মানুষ জড়িত আছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে, এ ধরনের প্রতারক চক্রের পরিচয় যেন তারা সামনে আনেন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শাবনূর   অভিনয়   নায়িকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close