শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জোয়ারে তলিয়ে গেছে ভোলার নিম্নাঞ্চল, পানিবন্দি লাখো মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৯:৩২ AM

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার অর্ধশতাধিক নিম্নাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে গেছে। জোয়ারের পানি বিপৎসীমার ১৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লাখো মানুষ পানিবন্ধি হয়ে পড়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর থেকে নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বাড়তে শুরু করলে দুপুর ৩টার দিকে মনপুরার কলাতলি চর, চরফ্যাশন উপজেলার ঢালচরের অধিকাংশ গ্রামসহ ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও লালমোহনের অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। এতে বেড়িবাঁধের বাইরে ও চরাঞ্চলে বসবাসকারী বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।

বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় ভোলার ১০টি নৌরুটে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে, এ ছাড়া ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আগামী পাঁচ দিন বৃষ্টি ও ঝোড়োবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে সন্ধ্যায় ভোলা আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান বলেন, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপটি দুপুর ৩ টার দিকে বাংলাদেশ অতিক্রম করেছে। একইসঙ্গে ১ নম্বর সতর্ক সংকেত চলছে। এ ছাড়া, মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘ভোলায় ৩৫১ কিলোমিটার বেড়িবাঁধ সুরক্ষিত রয়েছে। দুপুর আড়াইটার দিকে তজুমুদ্দিন পয়েন্টে জোয়ারের পানি বিপৎসীমার ১৪৭ সেন্টিমিটার ও দৌলতখানে ৭৭ সেন্টিমিটার উপরে ছিল। তবে বর্তমানে পানি কিছুটা কমছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভোলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close