মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
খুবির আইন ডিসিপ্লিনে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য-সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
খুবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৯:৫৮ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের উদ্যোগে ‘উচ্চশিক্ষায় মানসিক স্বাস্থ্য: একাডেমিক ও ব্যক্তিগত প্রতিকূলতা মোকাবিলা’ শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ জুলাই (শুক্রবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়জীবনে একাডেমিক চাপের চেয়েও বড় হয়ে দাঁড়ায় শিক্ষার্থীদের সামাজিক ও আর্থিক সংকট। এই বহুমাত্রিক চাপে হতাশার সৃষ্টি হয়, যা কখনো কখনো আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। মানসিক চাপ থেকে মুক্ত থাকতে হলে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়ন করতে হবে এবং সরাসরি আলাপ-আলোচনার সংস্কৃতি গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, একাকিত্ব ধীরে ধীরে মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে এবং মানসিক সমস্যায় নিমজ্জিত করে। ব্যক্তিগত, পারিবারিক সমস্যা কিংবা আর্থিক অনটনের মতো বিষয়গুলোতে হতাশ না হয়ে বন্ধু, পরিবার বা শিক্ষক-পরামর্শদাতার সঙ্গে আলোচনা করতে হবে। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক চেতনায় অবিচল থাকা উচিত।

উপাচার্য মানসিক স্বাস্থ্যবিষয়ক এমন গুরুত্বপূর্ণ একটি সেমিনার আয়োজন করায় আইন ডিসিপ্লিনকে আন্তরিক ধন্যবাদ জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। ডিসিপ্লিন প্রধান প্রফেসর পুনম চক্রবর্ত্তী-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক এস. এম. হায়াত মাহমুদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানসিক স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম ‘মাইন্ডউইজ’-এর প্রতিষ্ঠাতা ও চিফ সাইকোলজিস্ট ফয়সাল আহমেদ রাফি। তিনি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও তা রক্ষায় করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জেসিয়া হোসেন জেরিন ও শুভ্রদেব সিং। সেমিনারে আইন ডিসিপ্লিনের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য-সচেতনতামূলক সেমিনার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close