বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নোয়াখালীতে পুকুরের পানিতে ভাসছিল নারীর মরদেহ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১২:১৮ পিএম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুর থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (২৫ জুলাই) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পরশুরামপুর গ্রামের ভূঁঞা বাড়ির সামনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।    

মারা যাওয়া রোকেয় পারভীন সুরমা (৬০) সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের নুরুল মতিনের স্ত্রী।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারভীন সিজোফ্রেনিয়া মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে ঘরে চিৎকার চেঁচামেচি করেন। মাঝে মধ্যে তিনি এ রকম করে থাকেন। এনিয়ে বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হয়ে যান। একই দিন রাত সাড়ে ৮টার দিকে পথচারীরা তার মরদেহ পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার পরশুরামপুর গ্রামের খোকন ভূঁঞার বাড়ির পুকুরে ভাসতে দেখে।খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের ধারণা, কাঁদা পানি মাড়িয়ে হাঁটার সময় পা পিছলে পুকুরের পানিতে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, বৃদ্ধার ছেলে মনিরুল আহছান জানায় তার মা মানসিক রোগী ছিলেন। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায় নি। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   পুকুর   পানি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close