বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
৯৯৯ এ জীবন বাঁচলো ১৪ জেলের
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১১:৫৪ AM

নোয়াখালীর হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে থাকা ১৪ জেলেসহ একটি মাছধরা ট্রলার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে উদ্ধার হওয়া জেলেদের উপজেলার সূর্যমুখী ঘাটে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, চট্টগ্রামের ফিশারিঘাট থেকে এফবি জামিলা নামের ট্রলারটি গত ১৯ জুলাই গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। সমুদ্রে যাওয়ার পরদিনই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা তীরে যোগাযোগ করতে পারেনি। প্রায় পাঁচ দিন সাগরে ভেসে থাকার পর বৃহস্পতিবার জেলেরা নেটওয়ার্ক পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য চান।

পরে ৯৯৯ থেকে নির্দেশনা পেয়ে কোস্টগার্ডের হাতিয়া স্টেশন দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর ট্রলারটিকে হাতিয়ার পূর্ব পাশে গাংগুরিয়া চরের কাছাকাছি অবস্থান থেকে উদ্ধার করা হয়। ট্রলারে থাকা ১৪ মাঝি-মাল্লার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এরপর ট্রলারটি টেনে সূর্যমুখী ঘাটে নিয়ে আসা হয়।

এ বিষয়ে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন, “উপকূলীয় এলাকায় সমুদ্রে বিপদে পড়া জেলেদের সহায়তা করতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা প্রস্তুত থাকে। এছাড়া উপকূলীয় অঞ্চলে যেকোনো ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

উদ্ধার হওয়া জেলেরা নিরাপদে বাড়ি ফিরতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন তাদের পরিবার ও স্থানীয় জেলে সমাজ।




স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ৯৯৯   জীবন   জেলে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close