বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
কুয়েটের নতুন ভিসি হলেন বুয়েটের অধ্যাপক ড. মাকসুদ হেলালী
কুয়েট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১১:৫৯ পিএম আপডেট: ২৫.০৭.২০২৫ ১২:০৬ এএম

দীর্ঘ পাঁচ মাসের অচলাবস্থার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পেয়েছে নতুন উপাচার্য। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতির অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এ কাসেম।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সহিংসতায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিসি ও প্রো-ভিসিকে অপসারণ করে সরকার। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে চুয়েটের অধ্যাপক হজরত আলীকে ১ মে দায়িত্ব দেওয়া হলেও শিক্ষক সমিতির বিরোধিতার মুখে ২২ মে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।

পরবর্তীতে ১০ জুন কুয়েটে ভিসি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। দেড় মাসের মাথায় সেই নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে অধ্যাপক হেলালীকে স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

এপর্যন্ত পাঁচ মাসেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়টি বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে সেশনজট, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্যারিয়ার নিয়ে চরম উদ্বেগ ও হতাশা ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের অচলাবস্থার ফলে শিক্ষক-শিক্ষার্থী পরস্পরের বিপরীতে অবস্থান করছেন, যার ফলে ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে কি না—তা এখনও অনিশ্চিত রয়ে গেছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  কুয়েট   ভিসি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close