সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১১:৫২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশিদের জন্য সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় যুদ্ধাবস্থা বিরাজ করছে। কম্বোডিয়া থেকে ছোড়া মিসাইলে এখন পর্যন্ত নয়জন থাই নাগরিক নিহত হয়েছেন বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এর জবাবে থাইল্যান্ড আকাশপথে পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এই প্রেক্ষাপটে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি প্রয়োজনে ওই এলাকা ত্যাগ করার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্থিতি সংক্রান্ত কোনো তথ্য বা মতামত প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের দূতাবাসের হটলাইন নম্বর +৬৬৮১৮৭০৮৪৪৩-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  থাইল্যান্ড   কম্বোডিয়া   সীমান্তে   উত্তেজনা   বাংলাদেশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close