প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১০:০৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষার্থী মো. নাজিম হোসেনকে বিয়ের ফাঁদে ফেলে প্রতারণা ও টাকা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী নাজিম জানান, ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি পারিবারিকভাবে রত্না বেগমকে (১৯) বিয়ে করেন। তবে বিয়ের ৫ মাসের মাথায় তিনি জানতে পারেন তার অন্যত্র একটি ছেলের সাথে দীর্ঘ ৬ বছরের সর্ম্পক রয়েছে। পরবর্তীতে উভয় পরিবারের সমঝোতার ভিত্তিতে তিনি রত্না বেগমকে তালাক প্রদান করেন।
তিনি বলেন, তালাকনামা পাঠানোর ২৭ দিন পরে মেয়ের পরিবার যৌতুকের মামলা দায়ের করেন এবং আমাকে চাপ প্রয়োগ করতে থাকে যেন আমি তাকে ফিরিয়ে নেই এবং তাহলেই তারা মামলা উঠিয়ে নিবে। পরবর্তীতে আমি আমার সকল প্রমানাদী কোর্টে দাখিল
করলে আদালত সব বিবেচনায় নিয়ে আমাকে নি:শর্ত জামিন প্রদান করে।
তিনি আরও বলেন, এমতাবস্থায় তারা বিয়ের ঘটক ও আমার দূরসম্পর্কের মামা জসিম ওরফে মোঃ খালেদ বিন রহমানের মাধ্যমে চক্রের বাকি সদস্যদের দিয়ে সাংবাদিক পরিচয়ে আমাকে মিথ্যা রিপোর্ট করার হুমকি দেয় ও টাকা দাবি করে। অন্যদিকে সন্ত্রাসী জসিম ওর আইনজীবির মাধ্যমে আমাদের আইনজীবির কাছে ৫-৭ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব করে এবং সব মিমাংসা করে দিবে এটা জানায়।
এ বিষয়ে প্রধান অভিযুক্ত জসিম ওরফে মোহাম্মদ খালেদ বিন রহমান বলেন, তারা আমার নামে যেসব অভিযোগ করেছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। তারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার নামে এসব অভিযোগ তুলছে।
তিনি দাবি করেন, তিনি অভিযোগকারী নাজিম উদ্দীনের আপন মামা হওয়া স্বত্বেও তারা দূরসম্পর্কের মামা পরিচয় দিয়ে মিথ্যাচার করছে। তারা মেয়েটিকে মারধর করত। তিনি এর প্রতিবাদ করায় তারা তার নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
স্বদেশ প্রতিদিন/এনআর