প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮:৫৫ পিএম

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজ জোড়া ব্রিজ সংলগ্ন মারিখালি নদী থেকে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সোনারগাঁ নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
সোনারগাঁ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, “লাশটি অজ্ঞাত এক নারীর, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি পানিতে পড়ে যাওয়া বা অন্য কোনো কারণে হতে পারে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।”
তিনি আরো বলেন, “লাশের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
স্বদেশ প্রতিদিন/এমএএম