প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৪:৪৯ পিএম আপডেট: ২৪.০৭.২০২৫ ৪:৫২ PM

সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তিন দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ তিন শিক্ষার্থী ও দুই অভিভাবক।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এ তথ্য জানান।
অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম জানান, বিমান দুর্ঘটনায় ‘স্কুল শাখার’ ওই ভবনে থাকা ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক ও ২ জন অভিভাবক নিহত হয়েছেন।
তিনি আরো জানান, এ ছাড়া, ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছেন ৫১ জন। তাদের মধ্যে রয়েছেন ৪০ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, ১ জন অভিভাবক, ১ জন আয়া ও ১ জন পিয়ন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত ২১ জুলাই (সোমবার) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। প্রাণঘাতী এই দুর্ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।