প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:৪৪ পিএম

অনুমোদনহীন হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয়কে জরিমানা
যশোরের মণিরামপুরে অনুমোদনহীনভাবে পরিচালিত ‘আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়’ এ অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় প্রতিষ্ঠানটির পরিচালক সুশীল কুমার দাসকে এক লক্ষ টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আজ বুধবার (২৩ জুলাই) দুপুর আড়াইটা দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যশোর জেলা কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।
অভিযোগ রয়েছে, সুশীল কুমার দাস কোনো অনুমোদন বা বৈধ কাগজপত্র ছাড়াই দেশের বিভিন্ন জেলায় ৫০-৬০টি শাখা খুলে দীর্ঘদিন ধরে শিক্ষা ও সনদ বাণিজ্য চালিয়ে আসছিলেন।
বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএএম