বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুলনা জেলা যাত্রা শিল্পী পরিষদের সভাপতি সৌমেন, সম্পাদক শিশির নির্বাচিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৬:৫০ পিএম

বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদের খুলনা জেলা শাখার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৌমেন রায় এবং সাধারণ সম্পাদক হয়েছেন শিশির ঢালী।

আজ বুধবার (২৩ জুলাই) দুপুর ২টায় খুলনা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রুবেল আনসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রফিকুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের কার্যকরী সভাপতি ও যাত্রা মালিক সমিতির সাধারণ সম্পাদক এম এ মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি ও যাত্রা পালাকার পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ মজিদ, খুলনা জেলা যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের সভাপতি অজয় সরকার, সাবেক সভাপতি স. ম. গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বিশ্বাস, বাগেরহাট জেলা শাখার সভাপতি ব্রজেন বিশ্বাস, বরগুনা ও পটুয়াখালীর সভাপতি নজরুল ইসলাম মাতব্বর এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী লিয়াকত আলী।

সৌমেন রায় ও প্রেম কুমার বৈরাগীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন যাত্রা শিল্পী ও সংগীতশিল্পী প্রণব মন্ডল।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  খুলনা   যাত্রা শিল্পী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close