বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
মা-বাবা-শিক্ষকের মধ্যে কোনো পার্থক‍্য রাখতে দেননি মাহেরীন: আসিফ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ২:৫৯ পিএম আপডেট: ২৩.০৭.২০২৫ ৩:০৪ PM

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন দিয়ে অন্তত ২০ শিক্ষার্থীর প্রাণ রক্ষা করা শিক্ষিকা মাহেরীন চৌধুরীকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

সেখানে তিনি লিখেছেন, ‘দৌড়াও, ভয় পেওনা আমি আছি।’ প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরী নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্রছাত্রীদের জন‍্যও অমোঘ মায়া। হেরে গেলেন মা মাহেরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহেরীন ম‍্যাডাম। জিতিয়ে গেলেন শিক্ষকতার মত মহান পেশাকে।’

আসিফ লিখেছেন, ‘অনিয়মের দেশে মাইলস্টোন ট্র্যাজেডির চেয়ে আরো ভয়াবহ অনেক কিছুই চলে আসবে সামনে, আমাদের নিয়তি এমনই। ভবিষ্যতের আলো বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেই পরপারে চলে গেলেন ম‍্যাডাম মাহেরীন চৌধুরী।’

তিনি আরো লেখেন, ‘নিয়তির নিষ্ঠুরতাকে ব‍্যতিক্রম প্রমান করে মা, বাবা, শিক্ষক এই তিন-এ কোন পার্থক‍্য রাখতে দেননি দ্য সিক্রেট সুপারস্টার ম‍্যাম মাহেরীন। বিনম্র শ্রদ্ধা, শোক পরিণত হোক শক্তিতে। আকস্মিক ঝড়ে ঝরে যাওয়া সব ফুলগুলো প্রস্ফুটিত হোক জান্নাতের বাগানে, আমিন।’ 

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলশিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আসিফ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close