প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১২:৩০ পিএম

মানবকল্যাণে নিবেদিত দ্বীনি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন কুরআন ও তাজবীদ প্রশিক্ষক পদে ৩ জন নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ জুলাই ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য:প্রতিষ্ঠান: আস-সুন্নাহ ফাউন্ডেশন
পদবী: কুরআন ও তাজবীদ প্রশিক্ষক
পদসংখ্যা: ৩ জন
কর্মঘণ্টা: সকাল ৯টা- বিকেল ৬টা (ফুলটাইম)
কর্মস্থল: প্রতিষ্ঠানের নির্ধারিত ক্যাম্পাস
যোগ্যতা ও অভিজ্ঞতা:- হিফয বা তাজবীদ বিষয়ে প্রাতিষ্ঠানিক সনদ, দাওরায়ে হাদীস/স্নাতক ডিগ্রি (মুমতায/জায়্যিদ জিদ্দান বা CGPA ৩.০০), তাজবীদের মাসায়েল ও কুরআন তিলাওয়াতে সুদক্ষ, সুন্দর কণ্ঠে তিলাওয়াতের যোগ্যতা, সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা, দ্বীনদার, দায়িত্বশীল ও শিক্ষাদানে আগ্রহী।
ভাইভার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:- সর্বশেষ একাডেমিক সনদ বা রেজাল্টশিট, হিফয/তাজবীদ বিষয়ে প্রশিক্ষণের প্রমাণ, পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতা (যদি থাকে), কুরআন তিলাওয়াত বা শেখানোর নমুনা (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং হালনাগাদ সিভি।
বেতন ও সুযোগ-সুবিধা:বেতন: ৩০,০০০–৫০,০০০ টাকা (যোগ্যতা অনুযায়ী)
অন্যান্য সুবিধা: বার্ষিক বেতন পুনঃমূল্যায়ন, বছরে ২টি বোনাস, প্রভিডেন্ট ফান্ড, পদোন্নতি ও প্রশিক্ষণের সুযোগ, নিবেদিত দ্বীনি শিক্ষাব্যবস্থার অংশ হওয়ার সুযোগ।
আবেদন ও ভাইভার সময়সীমা:আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৫
ভাইভার তারিখ: ২৭ জুলাই (রোববার) ২০২৫
স্বদেশ প্রতিদিন/এমএম