শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে
রংপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৮:৪২ পিএম

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের শ্রী-রামপুর গ্রামে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে হামিদিয়া আলীম মাদ্রাসার সুপার তাহেরুল ইসলামের বিরুদ্ধে।
 
স্থানীয়দের অভিযোগ, বালারহাট ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত রতন ও এলাকাবাসীর বাধা উপেক্ষা করেই গত ১০ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে রাস্তার পাশে থাকা ইউক্যালিপটাস ও মেহগনি গাছগুলো কেটে ফেলেন মাদ্রাসা সুপার। পরে গাছগুলো নিজের বলে দাবি করে কিছু বিক্রি এবং কিছু নিজের বাড়িতে নিয়ে যান।

স্থানীয় সূত্র জানায়, গাছ কাটার অনুমতি না থাকা সত্ত্বেও তাহেরুল ইসলাম মসজিদ কমিটিকে গাছের অর্থ মসজিদের জন্য দেওয়ার আশ্বাস দেন। তবে বাস্তবে সেই অর্থ কোথায় গেছে তা কেউ জানে না। গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

চেয়ারম্যান আবুল হাসনাত রতন বলেন, “রাস্তার গাছ কোনোভাবেই ব্যক্তি মালিকানাধীন হতে পারে না। আমি তাকে নিয়ম অনুযায়ী গাছ কাটার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তিনি তা মানেননি।”

ঘটনার খবর পেয়ে ইউপি সদস্য আনোয়ার হোসেন, চৌকিদার আকমল ও খায়রুল ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করতে বলেন এবং গাছগুলো যেন সরানো না হয় সে নির্দেশ দেন। কিন্তু তাদের নিষেধ উপেক্ষা করে আরও গাছ কেটে নিয়ে বিক্রি করেন তাহেরুল ইসলাম।

এ বিষয়ে তাহেরুল ইসলাম বলেন, “আমি জমির পাশে নিজেই গাছ লাগিয়েছিলাম। তাই আমি কেটে নিয়েছি।” এর বাইরে কিছু জানাতে রাজি হননি তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা অভিযোগ করেন, সুপার তাহেরুল ইসলাম পূর্বেও মাদ্রাসার গাছ কেটে বিক্রি করেছেন, কিন্তু কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, “সরকারি রাস্তার গাছ কাটা সম্পূর্ণ অবৈধ। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/আরএফ


আরও সংবাদ   বিষয়:  রংপুর   সরকারি রাস্তার গাছ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close