শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মান্দায় বস্তাবন্দি ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার!
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭:৩২ পিএম আপডেট: ২২.০৭.২০২৫ ৮:০৭ PM

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে আব্দুল আজিজ মোল্লা নামে এক ব্যাক্তির হাত-পা ও মুখ বেঁধে বস্তাবন্দি অবস্থায় চকগৌরাং বিলের কাঁদা-পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

সোমবার (২১ জুলাই) সকালে চকগোরাং বিলের কাঁদা-পানি থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। 

এর আগে গত রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা মোড়ের পাশে এ ঘটনা ঘটে। এঘটনায় অত্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

ভুক্তভোগী আব্দুল আজিজ মোল্লা (৫২) উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা গ্রামের মৃত সানাউল্লা মোল্লার ছেলে। তিনি জানান, বাবার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত সৎ ভাই নাসির উদ্দিন গং এর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এমনটি ঘটানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এর নায্য বিচার দাবি করছি।

 অপরদিকে প্রতিপক্ষের নাসির গংকে নিজ বাড়িতে আটক করে থানায় সংবাদ দেন স্থানীয়রা।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মান্দায়   বস্তাবন্দি   ব্যক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close