বরিশালের বাবুগঞ্জ উপজেলার খানপুরা আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থী মো. মাহমুদ সরদার (১৭) নিখোঁজ রয়েছে।
মাহমুদ সরদার উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামের মো. আব্দুল হামিদ সরদারের একমাত্র ছেলে।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হবে বলে জানিয়েছেন নিখোঁজ আলিমের পরিবার।
মাহমুদের চাচা জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মো. আব্দুল হালিম বলেন, সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে ঘর থেকে বের হয়ে যান তারপর আর ঘরে বাড়ি ফেরেনি আলিম। সন্তানের চিন্তায় বাবা-মা ভেঙে পড়েছেন। আত্মীয় স্বজনের বাসয়ও খবর করা হয়েছে কিন্তু আলিমের কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, নিখোঁজের সময় আলিমের পরনে ছিলো অ্যাস কালারের একটি গ্যাঞ্জি ও ট্রাউজার।’
প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছেন পরিবারের সদস্যরা। সেই সাথে নিখোঁজ আলিমের সন্ধান পাওয়া গেলে ০১৭১৫৩০৬৫৮৩/০১৫৬৯১৭৪২৩৭ যোগাযোগ করতে বলা হয়েছে।