প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ২:৫৫ পিএম

সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য। নিহতদের প্রত্যেকের নাম-পরিচয় যাচাই করে তালিকা করা হচ্ছে।
ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে কিছু মরদেহ যা স্বাভাবিক ভাবে শনাক্ত করা যাচ্ছে না।
এর পাশাপাশি, এ ঘটনায় আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে ঢাকার কয়েকটি হাসপাতালে।
আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। এ দাবি সঠিক নয়, আমরা অত্যন্ত দৃঢ়ভাবে তা জানাতে চাই।
বাংলাদেশ সরকার, সেনাবাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে এ মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য।
আমরা সবার প্রতি আহ্বান জানাই, আপনার পরিচিত কেউ এ দুর্ঘটনায় যদি নিখোঁজ থেকে থাকে তবে অতিদ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন, সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হচ্ছে। এর পাশাপাশি, বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে এখনো কেউ নিখোঁজ রয়েছে কি না।
স্বদেশ প্রতিদিন/কেআইকে