বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১, চিকিৎসাধীন ১৬৫
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ২:৩৯ পিএম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৬৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাস্থল এবং আশপাশে প্রচণ্ড আগুন ও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার কারণে হতাহতের সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালভিত্তিক হালনাগাদ তথ্য:
বার্ন ইনস্টিটিউট: ৪৬ জন আহত, ১০ জন নিহত
ঢাকা সিএমএইচ: ২৮ জন আহত, ১৬ জন নিহত
লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা: ১৩ জন আহত, ২ জন নিহত
উত্তরা আধুনিক হাসপাতাল: ৬০ জন আহত, ১ জন নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: ৩ জন আহত, ১ জন নিহত
কুয়েত মৈত্রী হাসপাতাল: ৮ জন আহত, নিহত নেই
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: ১ জন আহত, নিহত নেই
শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল: ১ জন আহত, নিহত নেই
ইউনাইটেড হাসপাতাল: ২ জন আহত, ১ জন নিহত
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: ৩ জন আহত, নিহত নেই

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে যান্ত্রিক ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  উত্তরা   বিমান বিধ্বস্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close