বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মুম্বাইয়ে অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার জেট রানওয়ে থেকে বিচ্যুত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১১:৫০ AM

ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি এয়ারবাস এ-৩২০ বিমান ভারী বৃষ্টির মধ্যে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে বিচ্যুত হয়েছে। এ ঘটনায় বিমানের একটি ইঞ্জিনের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রধান রানওয়ে কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় সোমবার (২১ জুলাই) দক্ষিণ ভারতের কোচি থেকে আসা ফ্লাইট AI-2744 অবতরণের সময় এই ঘটনা ঘটে। তবে সব যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। এ পর্যন্ত কেউ আহত হয়েছেন কিনা তা নিশ্চিত করা হয়নি।

মুম্বাই বিমানবন্দর এক বিবৃতিতে জানায়, এই ‘রানওয়ে এক্সকার্শন’ (রানওয়ে থেকে বিচ্যুতি) ঘটনায় বিমানবন্দরের প্রধান রানওয়েতে ‘মাইনর ক্ষতি’ হয়েছে। অপারেশন চলমান রাখতে একটি সেকেন্ডারি রানওয়ে চালু করা হয়েছে।

এয়ার ইন্ডিয়া আরও জানায়, বিমানটি পরিদর্শনের জন্য গ্রাউন্ড করা হয়েছে।

দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, অবতরণের পর বিমানের তিনটি টায়ার ফেটে যায়। এনডিটিভি ও ইন্ডিয়া টুডের টিভি ফুটেজে দেখা গেছে, ইঞ্জিনের বাইরের কভার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: রয়টার্স, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভারত   মুম্বাই   এয়ার ইন্ডিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close