শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাঁশখালীতে গ্যাস লিকেজে বরফ কল ম্যানেজারের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৯:১২ পিএম
নিহত আবুল বশর

নিহত আবুল বশর

চট্টগ্রামের বাঁশখালীতে বরফ কলের গ্যাস রিসোভার (সিলিন্ডার) লিকেজ হয়ে গ্যাসক্রিয়ায় এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলাবাজার আইস ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবুল বশর (৩৮) বাংলাবাজার আইস ফ্যাক্টরির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৮টার দিকে হঠাৎ আইস ফ্যাক্টরির একটি গ্যাস রিসোভার (সিলিন্ডার) লিকেজ হয়ে চারদিকে গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে উপস্থিত আইস ফ্যাক্টরির মালিক তফসির উদ্দিন সিকদার ও ম্যানেজার আবুল বশরসহ ছয়জন আত্মরক্ষার জন্য পালিয়ে যায়। তখন পাশের জমিতে পড়ে যান বশর এবং সেখানে তিনি মারাত্মকভাবে গ্যাসক্রিয়ায় আক্রান্ত হন। পরে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিকটস্থ বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইস ফ্যাক্টরির অপারেটর আহমেদ কবীর বলেন, “হঠাৎ ফ্যাক্টরির গ্যাস রিসোভারের গেইটবল ভেঙ্গে যায়। ঘটনার সময় ফ্যাক্টরি মালিকসহ আমরা ছয়জন সাথে ছিলাম। অতিরিক্ত গ্যাস ছড়িয়ে পড়লে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করি। কিন্তু ম্যানেজার বশর পাশের জমিতে পড়ে যান। গ্যাসে তার পিঠ ঝলসে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডা. তাকে মৃত ঘোষণা করেন।”

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে পুলিশের একটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  বাঁশখালী   গ্যাস লিকেজে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close