বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গফরগাঁওয়ে ২৩৮টি বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
গফরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:৩১ পিএম

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং বার্ষিক কর্ম পরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একযোগে ২৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে সকাল ১১টায় এ সমাবেশ শুরু হয়।

উপজেলার চরআলগী ইউনিয়নের উত্তর চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশের উদ্বোধক ছিলেন গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর এ আলম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সায়মা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।

অন্যদিকে, ভাষা সৈনিক শহীদ আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশে সভাপতিত্ব করেন সমাজসেবক মোঃ কামরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান কাজল। এছাড়া বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নাজিয়া জিহান তানিয়া, মোঃ জহির উদ্দিন এবং অভিভাবক রুনা আক্তার ও সাহিদা আক্তার।

প্রতিটি ইউনিয়নের বিদ্যালয়গুলোতে আয়োজিত মা সমাবেশে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অভিভাবকদের মতে, আগের তুলনায় শিক্ষার্থীদের পাঠদানে অগ্রগতি হয়েছে এবং এজন্য তাঁরা বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  গফরগাঁও   প্রাথমিক শিক্ষা   সমাবেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close