বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
বিশেষ অভিযানে ১ লাখ ৫০ হাজার পিচ ইয়াবাসহ আটক ৪
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬:৫৪ পিএম

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিচ ইয়াবাসহ ৪ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে টেকনাফ সদরের তুলাতলী ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, মো. আব্দুস সালাম (৩৩), পিতা আব্দুল হাকিম; মো. আব্দুল্লাহ (৩৫), পিতা মৃত ফরিদ আলম; মো. নজরুল ইসলাম ওরফে কালু (৩৪), পিতা মৃত আহাম্মদ হোসেন; মো. সামছুল আলম (৫২), পিতা মৃত অলি আহাম্মদ। জানা যায় আটককৃতদের সকলেই তুলতলীয়ার ৩-নং ওয়ার্ডের বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, টেকনাফের ৩- নং ওয়ার্ডের তুলাতলী ঘাটে একটি বড় ইয়াবার চালান নিয়ে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। এরপর র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল ছদ্মবেশে ওই এলাকায় দীর্ঘ ২৪ ঘণ্টা নজরদারি ও অভিযান পরিচালনা করে।

অভিযানে স্থানীয় সুলতান আহাম্মদের মালিকানাধীন ইঞ্জিনচালিত কাঠের মাছ ধরার নৌকার ভেতর থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজন মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় তাদের আরও তিনজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি শেষে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাদক কারবারী   মাদক ব্যবসায়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close