বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৮:২৯ পিএম আপডেট: ২০.০৭.২০২৫ ৮:৩৪ PM

মিরপুরের চেনা কন্ডিশনে ফিরেই যেন পুরোনো আত্মবিশ্বাস ফিরে পেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সফরে হোয়াইটওয়াশ হওয়ার দুঃখ ভুলিয়ে এবার ঘরের মাঠে জবাব দিতে নেমেছে টাইগাররা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১০ রানেই গুটিয়ে দিয়েছে সফরকারীদের।

টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১১০ রানেই অলআউট হয় পাকিস্তান। ফখর জামান একমাত্র উল্লেখযোগ্য ব্যাটার, যিনি ৪৪ রান করেন। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ২২ রানে ৩ উইকেট এবং মোস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট নেন।

বাংলাদেশের পক্ষে বল হাতে ইনিংস শুরু করেন শেখ মেহেদি হাসান। প্রথম ওভারেই ফখর জামানের সহজ ক্যাচ ফেলেছিলেন তাসকিন, তবে তা বেশিক্ষণ ভুগতে হয়নি। নিজের প্রথম ওভারেই সাইম আইয়ুবকে ফিরিয়ে দেন তাসকিন।

পরের ওভারে মেহেদি তুলে নেন মোহাম্মদ হারিসকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। পঞ্চম ওভারে তানজিম সাকিব ফিরিয়ে দেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগাকে। পাওয়ার প্লের শেষ ওভারে মুস্তাফিজ তুলে নেন হাসান নেওয়াজকে, যিনি খাতা না খুলেই ফেরেন।

মোহাম্মদ নেওয়াজ রানআউট হলে চাপ আরও বাড়ে। এরপর একপ্রান্তে ফখর জামান কিছুটা লড়াই করলেও ৪৬ রানে রানআউট হয়ে ফিরলে পাকিস্তান পড়ে যায় বড় বিপদে। এরপর খুশদিল শাহ (১৮) ও আব্বাস আফ্রিদি (২২) কিছুটা লড়াই করলেও মুস্তাফিজের দারুণ বোলিংয়ে শেষরক্ষা হয়নি।

পাকিস্তান ৭০ রানে ৬ উইকেট হারানোর পর শেষ ৩ উইকেট হারায় মাত্র ৭ রানে। শেষ ৩ উইকেটের পতন ঘটে ইনিংসের ২০তম ওভারে, যেটি করেছিলেন তাসকিন আহমেদ।

আজকের ম্যাচে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূর্ণ ৪ ওভার বোলিং করে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে তিনি হয়েছেন বাংলাদেশের হয়ে সবচেয়ে কম রান খরচ করে কোটা পূর্ণ করা বোলার।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ক্রিকেট দল   বাংলাদেশ-পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close