বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সুখী দাম্পত্যের রহস্য: সকালে করা এই ৫টি কাজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ২:৩১ পিএম

সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসা গুরুত্বপূর্ণ হলেও, শুধু আবেগ নয় প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই দাম্পত্য জীবনে সুখের ভিত গড়ে তোলে বলে মনে করছেন মনোবিদ ও সম্পর্ক বিশেষজ্ঞরা। 

তাদের মতে, বিশেষ করে দিনের শুরুতে একে অপরের প্রতি ভালোবাসা ও যত্ন প্রকাশ করলে তা সারাদিনে ইতিবাচক প্রভাব ফেলে।

সম্প্রতি দাম্পত্য সম্পর্ক নিয়ে কাজ করা একাধিক মনোবিদ জানান, সফল ও সুখী দম্পতিরা সকালবেলায় সাধারণত চার থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ অভ্যাস চর্চা করে থাকেন।

আসুন জেনে নেই এরকম ৫ টি অভ্যাস।

১. একে অপরকে সম্ভাষণ জানানো

ঘুম থেকে উঠে একটু হাসি বা “সুপ্রভাত” বলা সম্পর্ককে করে উষ্ণ ও যত্নশীল। এই ছোট্ট সম্ভাষণটুকু যেন জানিয়ে দেয়—দিনের শুরুতেই সঙ্গীর কথা মনে আছে। এটি একটি ইতিবাচক মুহূর্ত তৈরি করে এবং সারা দিনের মানসিক অবস্থাকেও প্রভাবিত করে। অনেক সময় সম্পর্কের টানাপোড়েন দূর করতেও এমন সাধারণ সৌজন্য এক ধরনের সেতুবন্ধন তৈরি করতে পারে। 


২. ছোট ছোট যত্নেই টিকে থাকে সম্পর্ক

ব্যস্ততায়ও সুখী দম্পতিরা একে অপরের জন্য ছোট ছোট কাজ করেন। যেমন—এক কাপ চা বা কফি তৈরি করা, টুথব্রাশে পেস্ট লাগিয়ে দেওয়া, প্রিয় পোশাকটা গুছিয়ে দেওয়া। দিনের শুরুতেই এসব আচরণে সঙ্গী বিশেষ যত্ন অনুভব করে।
 

৩. একসঙ্গে কিছুটা সময় কাটানো

সকালের শুরুটা যদি হয় প্রিয়জনের সঙ্গে, তবে পুরো দিনটিই সুন্দর হয়ে ওঠে। হোক তা মাত্র ৫–১০ মিনিট, তবুও একসঙ্গে সময় কাটানো—যেমন নাশতায় একসঙ্গে বসা, চায়ের কাপে চুমুক দিতে দিতে দু-একটা হাস্যরসের গল্প করা কিংবা শুধু পাশে বসে থাকা—এই ছোট ছোট মুহূর্তগুলো সম্পর্ককে দৃঢ় করে। এভাবে সঙ্গীকে জানিয়ে দেওয়া যায়, “তুমি আমার ব্যস্ত জীবনের মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ।”


৪. শারীরিক স্পর্শের বিনিময়

একটি আলিঙ্গন, হাত ধরা, কপালে ছোট্ট চুমু কিংবা হালকা ছোঁয়ার মতো মুহূর্তগুলো কোনো সম্পর্কের গভীরতা বাড়ায় নিঃশব্দে। সকালের এই ছোট্ট ভালোবাসার স্পর্শ দুজনের মনোজগতে স্থাপন করে নিরাপত্তা ও আস্থার অনুভব।
এই স্পর্শ শুধুমাত্র ভালোবাসা প্রকাশের মাধ্যম নয়, বরং এটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত—এই সময়ের ঘনিষ্ঠ মুহূর্তগুলো শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসরণে সাহায্য করে, যাকে “হ্যাপি হরমোন” বলা হয়। এটি মানসিক চাপ কমায়, সম্পর্কের বন্ধন দৃঢ় করে। 


৫. ইতিবাচক কথাবার্তা বলা

সকালের শুরুটা যদি হয় স্নেহময় ও উৎসাহব্যঞ্জক কথায়, তবে তা সারা দিনের জন্য হয়ে ওঠে অনুপ্রেরণার উৎস। “আজকের দিনটা তোমার জন্য সুন্দর হোক”, “তুমি নিশ্চয়ই ভালো করবে”, “তোমার ওপর আমার ভরসা আছে” এমন ছোট ছোট বাক্য সঙ্গীর আত্মবিশ্বাস বাড়ায়, অন্যদিকে সম্পর্কেও আনে দৃঢ়তা।

লিও টলস্টয় বলেছেন, “ভালোবাসাই মানুষের জীবনের আসল সৌন্দর্য।”এই অভ্যাসগুলো সম্পর্ককে করে আরও দৃঢ় ও সুন্দর করে তোলে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সম্পর্ক   দাম্পত্য   ভালোবাসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close