বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপি নেতা সালাহউদ্দিনকে কটূক্তির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১২:২৬ পিএম
বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির বিক্ষোভ মিছিল

কক্সবাজারে এক রাজনৈতিক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

গতকাল শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে বান্দরবান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
 
ছাত্রদল নেতা শহীদুল ইসলাম জানান, কক্সবাজারে এক সমাবেশে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে যে মনগড়া, ভিত্তিহীন ও অশালীন মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। 

তিনি বলেন, “সালাহউদ্দিন আহমেদ একজন দেশপ্রেমিক রাজনীতিক, যিনি গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নিখোঁজ হওয়ার শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে এমন কটূক্তিমূলক বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি আরো বলেন, “আমাদের ধারণা ছিল পাটোয়ারী বান্দরবানের পথসভায় আসবে না কিন্তু তাকে মঞ্চে দেখতে পেয়ে আমরা তাৎক্ষণিক মিছিল বের করি।

এ ঘটনার প্রতিবাদে শুধু বান্দরবান সদর নয়, জেলার নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন উপজেলায়ও উপজেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও, জেলা বিএনপি আজ রবিবার বিকাল ৩টায় বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, শনিবার দুপুরে কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে এক পথসভায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে গডফাদার ছিলেন শামিম ওসমান। এখন কক্সবাজারের নতুন গডফাদার সিলেটের সিলং থেকে এসেছে। সে জমি দখল, ঘের দখল এবং চাঁদাবাজিতে জড়িত। সে সংস্কার বোঝে না, পিআর বোঝে না। এমন কাউকে কক্সবাজারের জনগণ মেনে নেবে না। রাজপথে ঠেকানো হবে।”

এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   বিক্ষোভ মিছিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close