বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবারো মেসির জোড়া গোল, ভাঙলেন রোনালদোর রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৯:৩৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারো এমএলএসে জোড়া গোল করেছেন মেসি। জোড়া গোলে ইন্টার মায়ামিকে ৫-১ ব্যবধানে জেতানোর পথে রোনালদোর রেকর্ডও ভেঙেছেন এই ফুটবল গোট।

এক ম্যাচ বিরতি দিয়ে আজ রবিবার আবারো জোড়া গোলে করেছেন মেসি। জয়ে ফিরেছে ইন্টার মায়ামিও।

এই গোলের মধ্যে দারুণ এক মাইলফলকও স্পর্শ করেছেন মেসি। এ নিয়ে ২০০৭ থেকে টানা ১৯ পঞ্জিকাবর্ষে ৩০ বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখলেন মেসি। বার্সেলোনার হয়ে শুরু করা এ ধারা মেসি ধরে রেখেছেন পিএসজি ও ইন্টার মায়ামিতেও।

মেজর লিগ সকারে (এমএলএস) টানা ৫ ম্যাচে জোড়া গোলের পর ৬ নম্বর ম্যাচে গোলহীন ছিলেন লিওনেল মেসি। সিনসিনাটির বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকার গোল না করার ম্যাচে হেরেছিল ইন্টার মায়ামিও।

এমএলএসের ম্যাচে নিউইয়র্ক রেড বুলসকে ইন্টার মায়ামি উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। জোড়া গোলের পাশাপাশি সতীর্থের একটি গোলে অ্যাসিস্টও করেছেন মেসি। আর এ ম্যাচেই তিনি পেনাল্টিবিহীন গোলে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন।

রেড বুল অ্যারেনার ম্যাচটিতে অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছিল ইন্টার মায়ামি। ১৪ মিনিটে আলেক্সান্ডার হেকের গোলে পিছিয়ে পড়ে ফ্লোরিডার ক্লাবটি। তবে ব্যবধানটা ১০ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি রেড বুলস। মেসির বক্সের বাইরে থেকে করা দুর্দান্ত এক অ্যাসিস্টে মায়ামিকে সমতায় ফেরান জর্দি আলবা। মেসির সামনে এ সময় রেড বুলসের তিন খেলোয়াড় থাকলেও মুহূর্তের মধ্যে কী ঘটেছে, তাঁরা যেন বুঝতেই পারেননি।

তবে, মেসির মাইলফলক স্পর্শ করা অ্যাসিস্টের পর প্রথমার্ধে আরো দুই গোল আদায় করে নেয় মায়ামি। ২৭ ও যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল দুটি করেন তেলাসকো সেগোভিয়া।

বিরতির পর দেখা মেলে মেসির একক প্রদর্শনীর। ৬০ মিনিটে সের্হিও বুসকেতসের অসাধারণ এক পাস ধরে গোলরক্ষককে ফাঁকি দিয়ে লক্ষ্য ভেদ করেন মেসি। এরপর ম্যাচের ৭৫ মিনিটে দারুণ ফিনিশিংয়ে মেসি করেন নিজের দ্বিতীয় ও দলের ৫ম গোলটি। আর এ গোলেই নিশ্চিত হয় ইন্টার মায়ামির ৫-১ গোলের জয়।

এ জয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার ৫ নম্বরে অবস্থান করেছে ইন্টার মায়ামি। ২১ ম্যাচে মেসিদের পয়েন্ট ১২ জয়, ৫ ড্র ও ৪ হারে ৪১। তবে পয়েন্ট তালিকার ওপরে থাকা চার দলই মায়ামির চেয়ে ৩টি করে ম্যাচ বেশি খেলেছে। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিল।

উল্লেখ্য, এ ম্যাচে জোড়া গোল করে মেসি পেনাল্টিবিহীন গোলের রেকর্ডে রোনালদোকে ছাড়িয়েছেন। পর্তুগিজ তারকার ৯৩৮ গোলের ৭৬৩টি ছিল নন-পেনাল্টি, যা ছিল রেকর্ড। আজকের জোড়া গোলে রোনালদোকে ছাপিয়ে মেসির নন-পেনাল্টি গোল ৭৬৪টি। আর ক্যারিয়ার গোলসংখ্যা ৮৭৪। রোনালদোর চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেছেন মেসি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মেসি   জোড়া গোল   রোনালদো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close