মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে দুঃসংবাদ, আইনি ব্যবস্থা নিলেন নির্মাতা অমি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১১:৪৮ AM

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এবার পাইরেসির শিকার হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অমি জানান, ‘বিনা অনুমতিতে যারা ‘ব্যাচেলর পয়েন্টের’ ভিডিও আপলোড করছেন অথবা পুরো কনটেন্ট পাইরেসি করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।’

‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু থেকেই তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয়। বিশেষ করে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় এর বড় ফ্যানবেজ রয়েছে। নির্মাতা অমি মনে করছেন, এই পাইরেসি কেবল কনটেন্ট চুরি নয়, এটি শিল্প ও শিল্পীর পরিশ্রমের চরম অবমূল্যায়ন।

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, লালিমা লাম, ফারিয়া শাহরিনসহ অনেকে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ‘ব্যাচেলর পয়েন্ট’   অমি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close