বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রাজধানীর বাজারে শসার সেঞ্চুরি, কমেছে কাঁচা মরিচের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৯:৫৭ AM

রাজধানীর বাজারে বেশিরভাগ শাকসবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে শসার দাম। তবে সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা মরিচের বাজারে।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর নয়াবাজার ও কারওয়ানবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে শাকসবজি তোলায় সমস্যা হচ্ছে। তাই সরবরাহ কমায় সবজির দাম কিছুটা বেশি। সবজি বিক্রেতা বাবুল হোসেন বলেন, ‘আমরা দাম কমাতে চাই। কিন্তু পাইকারি বাজারেই দাম বেশি।’

কারওয়ানবাজারের সবজি বিক্রেতা আনিস বলেন, ‘বৃষ্টির কারণে অনেক জমি পানির নিচে। তাই সবজির সরবরাহ কম। শসার দাম সবচেয়ে বেশি বেড়েছে। আজ ১০০ টাকা ছুঁয়েছে।’

বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। যা আগের সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা।

এছাড়া অনান্য সবজির দাম: পটোল ৪০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, করলা ৫০ টাকা, বরবটি ৭০-৮০ টাকা, কচুর লতি ৭০ টাকা, লাউ ৫০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, কচুর মুখী ৫০ টাকা, ঝিঙে ৪০ টাকা, বেগুন ৮০ টাকা, কাকরোল ৪০ টাকা, গাজর ১২০ টাকা, ধনেপাতা ১০০ টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

তবে কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা মরিচের বাজারে। বর্তমানে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩৫০ টাকার ওপরে। বিক্রেতারা জানান, আমদানি হওয়ায় মরিচের দাম কমেছে।

এদিকে বাজারে মুরগির দাম বেড়েছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৫০-১৬০ টাকা। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

মুরগি কিনতে আসা ক্রেতা আব্দুল কাদের বলেন, ‘প্রতিদিনই কিছু না কিছুর দাম বাড়ছে। কমতির দিকে থাকা ব্রয়লারও এখন ১৭০ টাকা।’

বিক্রেতারা বলছেন, ‘বৃষ্টির কারণে পর্যাপ্ত মুরগি আসতে পারছে না। তাই দাম কিছুটা বেড়েছে।’

অন্যদিকে গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন নেই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়, খাসির মাংস ১ হাজার ২০০ টাকা এবং ছাগলের মাংস ১ হাজার ১০০ টাকায়।

চালের বাজারেও নতুন করে দাম বাড়েনি। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। মিনিকেট চালের কেজি ৮২ থেকে ৮৫ টাকা, নাজিরশাইল ৮৫  থেকে ৯২ টাকা এবং মোটা চাল ৫৬  থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে ইলিশের দাম চড়া। মাছ বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, ‘১ কেজি ওজনের ইলিশ বিক্রি করছি ২২০০ টাকায়। এছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১৬০০ থেকে ১৮০০ টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ১৪০০ থেকে ১৫০০ টাকা, আর দেড় কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২৮০০ টাকা।’

আর চাষের রুই কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ১৮০ থেকে ২২০, পাঙাশ ১৮০ থেকে ২৩৫, কৈ ২৮০ থেকে ৩০০ এবং পাবদা ও শিং ৪০০ থেকে ৫০০ টাকায়।

বাজারে আসা ক্রেতা সুমনা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সবকিছুর দাম আবারও বেড়ে গেছে। সরকার মনিটরিং না করলে সামনে পরিস্থিতি আরও খারাপ হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাজধানী   বাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close