বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির তিন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৯:৪৯ AM

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আজ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুধুমাত্র রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্যখাতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের জন্য এই বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই বিসিএসে মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।

শুক্রবার (১৮ জুলাই) দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা ঢাকার ২০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তিন হাজার পদের বিপরীতে এই পরীক্ষায় ৪১ হাজার ২৫ প্রার্থী অংশ নেবেন। প্রতি আসনে লড়ছেন প্রায় ১৪ প্রার্থী।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, মোট তিন হাজার চিকিৎসকের মধ্যে দুই হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেয়া হবে।

পিএসসির নির্দেশনা অনুযায়ী, প্রার্থীদের সকাল ৮ টা থেকে ৯ টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের পর মূল গেট বন্ধ হয়ে যাবে, তখন কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

পরীক্ষার্থীদের শুধু প্রবেশপত্র ও কালো কালি ব্যবহারযোগ্য বলপেন সঙ্গে আনার অনুমতি রয়েছে। নিষিদ্ধ কোনো সামগ্রী সঙ্গে আনলে নেয়া হবে আইনি ব্যবস্থা। পাশাপাশি, প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে যেতে পরামর্শ দেয়া হয়েছে।

৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে। এ পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।

এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিসিএস   কোটা   পিএসসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close