প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৯:২৪ পিএম

১৭৩ টি বিভিন্ন উন্নতমানের কলম জাতীয় চারা ভাঙা ও কেটে উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে
নেত্রকোনার আটপাড়ায় দেশীয় অস্ত্র দা দিয়ে জোরপূর্বক কৃষি অফিস কর্তৃক বাণিজ্যিক মিশ্র ফল বাগানের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে ১৭৩ টি বিভিন্ন উন্নতমানের কলম জাতীয় চারা ভাঙা ও কেটে উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে ভুক্তভোগী আমানুল্লাহ জানান, আমরা ৫ ভাই সকলেই চাকুরি ও ব্যবস্যা করি। আমরা কেউ বাড়িতে থাকি না, আমাদের মা একা থাকেন। এই সুযোগে তারা গত রবিবার দুপুরে আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ মারধরের হুমকি দেয়। এবং দেশীয় অস্ত্র দিয়ে আমার বাড়িতে থাকা কৃষি অফিসের প্রদত্ত কৃষি অফিস কর্তৃক প্রদত্ত বাণিজ্যিক মিশ্র ফল বাগান প্রদর্শনীর বাউন্ডারি ভেড়া কেটে এবং ভেঙে ভিতরে প্রবেশ করে ১৭৩ টি বিভিন্ন ধরনের উন্নত মানের কলম জাতীয় চারা কেটে নেয়। এবং ছাগল দিয়ে খাইয়ে নেয়, এতে আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়।
ভুক্তভোগী জানান, বিষয়টি আমার মা দেখে ফেলায় কাশেম এবং ফুলেসা বেগম আমার মাকে মারধর করার জন্য ঘরের বারান্দায় চলে আসে।
তিনি আরো জানান, রফিক ও সাইফুল্লাহসহ অন্যান্যরা আমার মাকে রক্ষা করেন। এসময় কাশেম ও ফুলেসা বেগম আমাদের বিভিন্ন হুমকি দেয়। এমন অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
উল্লেখ্য, এ ব্যাপারে অভিযুক্ত আবুল কাশেম এবং ফুলেছা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় আমানুল্লাহ আমান বাদী হয়ে আবুল কাশেম, ফুলেছা বেগমসহ আটজনকে বিবাদী করে আটপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।
ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”