শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিচার না করলে গোপালগঞ্জে ফের লংমার্চ : নাহিদ ইসলাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৯:০৭ পিএম
ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে এনসিপি

ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে এনসিপি

গোপালগঞ্জে ফের লংমার্চ করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “আওয়ামী ফ্যাসিস্টদের দ্রুত বিচার না করলে গোপালগঞ্জে আমরা শিগগিরই লংমার্চ করব। এবার গোপালগঞ্জকে আওয়ামী লীগ ও মুজিববাদমুক্ত করে ফিরে আসব।”

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৩ টায় দলটির জুলাই পদযাত্রা উপলক্ষ্যে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা ইসলাম দোলা।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জে আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে। গোপালগঞ্জকে ফ্যাসিস্টরা তাদের আস্তানা হিসেবে গড়ে তুলেছে। আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব।”

নাহিদ অন্তর্বর্তী সরকারের কাছে গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্তা না করার অনুরোধ জানিয়ে বলেন, “গোপালগঞ্জের সাধারণ মানুষকে যেন হেনস্তা না করা হয়। কিন্তু ফ্যাসিস্ট সরকারের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। গতকাল চারজন বিচারবহির্ভূতভাবে মারা গেছে। কিন্তু বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ, ছাত্রলীগকে গ্রেপ্তার করতে হবে। আমরা দেখছি, গ্রেপ্তার হচ্ছে না। গ্রেপ্তার হলেও আদালত থেকে মুক্ত হচ্ছে। আমরা কিন্তু বিচারের দাবিতে মাঠে নেমেছি। বিচার না হওয়া পর্যন্ত ফিরব না।”

নাহিদ আরো বলেন, “অবিলম্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে শিগগিরই লংমার্চ করব। আমরা ফিরে আসার জন্য লংমার্চ করব না। গোপালগঞ্জের সাধারণ মানুষকে সম্পূর্ণরূপে আওয়ামী লীগ ও মুজিববাদমুক্ত করে ফিরব।”

এ সময় তিনি জুলাই পদযাত্রা শেষে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের দাবিতে অবস্থান নেবেন বলে জানান।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, দলটির কেন্দ্রীয় সদস্য তৌহিদ আহমেদ আশিক, শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়ক মাজহারুল ইসলাম।

এ সময় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা প্রমুখ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিচার   গোপালগঞ্জ   লংমার্চ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close