বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
ম্যাচ পাতানোর অভিযোগে ১০ বছর নিষিদ্ধ এই আর্সেনাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৬:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক খেলোয়াড় ও ক্লাব অফিশিয়ালকেও আজীবন নিষিদ্ধ করার পাশাপাশি, গতকাল তদন্ত শেষে আর্সেনাল তিভাতকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা।

এরআগে, ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগে মন্টেনেগ্রোর ক্লাব এফকে আর্সেনাল তিভাতের বিরুদ্ধে তদন্তে নেমেছিল ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। 

আলবেনিয়ার ক্লাব স্কেন্দেরবুকে ২০১৭ সালে ম্যাচ পাতানোর অভিযোগে এক যুগের জন্য নিষিদ্ধ করেছিল উয়েফা। সেই শাস্তির পর আর্সেনাল তিভাতের পাওয়া শাস্তিটাই কোনো ক্লাবকে দেওয়া উয়েফার সবচেয়ে বড় শাস্তি।

উল্লেখ্য, দেশের শীর্ষ লিগে জায়গা ধরে রাখতে গত বছর প্লে অফ জেতা আর্সেনালের আরও তিন খেলোয়াড় শাস্তি পেয়েছেন। চেটকো মানোজলোভিচ, দুসান পুলেতিচ ও রাদুলে জিভকোভিচকে ১০ বছর করে নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল উয়েফা জানিয়েছে, ২০২৩ সালের জুলাইয়ে কনফারেন্স লিগের বাছাইয়ে আর্মেনিয়ার ক্লাব আলাশকের্টের মুখোমুখি হয়েছিল আর্সেনাল তিভাত ; প্রথম লেগে ১-১ গোলে ড্রয়ের পর ঘরের মাঠে ৬-১ গোলে হেরেছিল আর্সেনাল। দুটি ক্লাবের এই মুখোমুখি হওয়া নিয়ে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পর তদন্তে নামে উয়েফা। তদন্ত শেষে উয়েফার ডিসিপ্লিনারি কর্তৃপক্ষ (সিইডিবি) এই শাস্তি ঘোষণা করে। বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে আর্সেনাল তিভাতের সঙ্গে যোগাযোগ করে কোনো মন্তব্য পায়নি।

আলাশকের্টের বিপক্ষে সেই মুখোমুখিতে আর্সেনাল কীভাবে ম্যাচ পাতিয়েছে কিংবা টাকাপয়সা লেনদেন হয়েছে কি না, হলেও সেটা কীভাবে এ বিষয়ে কিছুই জানায়নি উয়েফা। 

উয়েফার বিবৃতিতে বলা হয়, “২০২৪-২৫ মৌসুম থেকে ২০৩৪-৩৫ মৌসুম পর্যন্ত কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এর পাশাপাশি মন্টেনেগ্রোর শীর্ষ লিগে দুবার চ্যাম্পিয়ন হওয়া এই ক্লাবটিকে পাঁচ লাখ ইউরো জরিমানাও করা হয়।”

এছাড়াও উয়েফার বিবৃতিতে বলা হয়, শৃঙ্খলা বিধিমালার ১১ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে আর্সেনাল তিভাত, যেখানে, ‘সাধারণ আদর্শিক আচরণ’ এবং ‘ম্যাচ ও প্রতিযোগিতার নৈতিকতা রক্ষা’র কথা বলা হয়েছে। ক্লাবটির খেলোয়াড় নিকোলা সেলেবিচ ও অফিশিয়াল রানকো ক্রাগোভিচকে ‘ফুটবল-সংশ্লিষ্ট যেকোনো কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ’ করা হয়েছে।

উয়েফার বিবৃতিতে আরো বলা হয়, “আর্সেনাল তিভাতকে দেওয়া শাস্তির মেয়াদ বাড়াতে ফিফাকে অনুরোধ করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ম্যাচ   পাতানো   আর্সেনাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close